
সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
তুমি দেখতে পাওনি।
সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি বলে
তুমি লক্ষ্য করনি ।
সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি বলে
তুমি শুনতে পাওনি।
সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝরে গেছি বলে
তুমি কখনো তোলনি ।
সেই কবে থেকে তাকিয়ে রয়েছি
তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি বলে
একবারো তোমাকে দেখিনি।।
পড়তে পারেন- হুমায়ূন আজাদ–ভালো থেকো

Pingback: যে আমাকে প্রেম শেখালো-মাকিদ হায়দার – বানী বিতান – Bani Bitan – আঁধার ভেঙে আলোর পথে