ভালো থেকো-হুমায়ুন আজাদ

হুমায়ূন আজাদের কবিতা
 – হুমায়ূন আজাদ

ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো।
ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো।
ভালো থেকো মেঘ, মিটিমিটি তারা।
ভালো থেকো পাখি, সবুজ পাতারা।
ভালো থেকো।

ভালো থেকো চর, ছোট কুঁড়েঘর, ভালো থেকো।
ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো।
ভালো থেকো পাতা, নিশির শিশির।
ভালো থেকো জল, নদীটির তীর।

ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো।
ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো।
ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি।
ভালো থেকো লাউ, কুমড়োর হাসি।

ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো।
ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো।
ভালো থেকো রোদ, মাঘের কোকিল,
ভালো থেকো বক, আড়িয়ল বিল,

ভালো থেকো নাও, মধুমতি গাঁও, ভালো থেকো।
ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো।
ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো।

ঠাকুরদাদার ছুটি -কবি রবীন্দ্রনাথ ঠাকুর

2 thoughts on “ভালো থেকো-হুমায়ুন আজাদ”

  1. Pingback: যেতে যেতে-সুভাষ মুখোপাধ্যায় – বানী বিতান – Bani Bitan – আঁধার ভেঙে আলোর পথে

  2. Pingback: সেই কবে থেকে – হুমায়ুন আজাদ – বানী বিতান – Bani Bitan – আঁধার ভেঙে আলোর পথে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top