বাণীবিতান ডটকম।।
এ পৃথিবীতে কেউ পরিপূর্ণ নয়। মহান বিধাতা কোকিলকে সুন্দর কণ্ঠ দিয়েছেন, কিন্তু রূপ লাবণ্য তাকে দেননি। রূপ দিয়েছেন ময়ূরকে। কিন্তু তার সুন্দর কণ্ঠ নেই, কোনো ইচ্ছে নেই। সব ইচ্ছে দিয়েছেন মানুষকে।
অথচ মানুষের মধ্য থেকে সব সন্তুষ্টি কেড়ে নিয়েছেন। কারণ মানুষ যত পায়, ততই চায়। সন্তুষ্টি নেই। সব সন্তুষ্টি দিয়েছেন সাধককে। অথচ সাধকের কাছ থেকে কেড়ে নিয়েছেন সংসার জীবন।
তাই আপনার মধ্যে এমন কিছু আছে, যা অন্যের মধ্যে নেই। তাই কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। কারণ আপনিও পরিপূর্ণ নয়।
